শিরোনাম:
মটরভ্যানের ধাক্কায় শ্যামনগরে শিশু নিহত
Astha DESK
- আপডেট সময় : ১২:৩০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১০৬১ বার পড়া হয়েছে
মটরভ্যানের ধাক্কায় শ্যামনগরে শিশু নিহত
মোঃ শাহাজান ইসলাম/শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর এ চলন্ত মটর ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন।শিশুটি ওই গ্রামের সমশের আলমের কন্যা বলে জানা গেছেে।
আজ মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের নিজ বাড়ির সামনে রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, মায়ের সাথে নিজ বাড়ীতে ফেরার সময় হাত ছাড়িয়ে রাস্তার উপরে উঠে যায় সামিয়া। এসময় দ্রুত গতির একটি মোটর ভ্যান তাকে চাঁপা দেয়। ঘটনাস্থলে গুরত্বর আহত হয় সামিয়া। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে মারা যায় সামিয়া (৫)।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






















