ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে ঘরে আগুন, নিহত ৬

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / ১০৮২ বার পড়া হয়েছে

মধ্যরাতে ঘরে আগুন, নিহত ৬

স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জে জেলার ধর্মপাশা উপজেলার একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন।

আগুনের ঘটনায় নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

মধ্যরাতে ঘরে আগুন, নিহত ৬

আপডেট সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪