ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সেবন করে মাকে প্রহার – ছেলের কারাদণ্ড

News Editor
  • আপডেট সময় : ০৪:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২৮ বার পড়া হয়েছে

মাদক সেবন করে মাকে প্রহার – ছেলের কারাদণ্ড

মোঃ ফরিদ হোসাইন মাসুম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- মাদক সেবন করে নিজ মাকে প্রহার করার অপরাধে ছেলেকে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার(২৭ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার শান্তিনগরে নিজ বাসায় মাদক সেবন করে নিজ বিধবা মাকে প্রহার করার সময় স্থানীয় প্রতিবেশীগণ মৃত মশিউর রহমানের ছেলে মোঃ সুজন (২৫)কে আটক করে।

বিষয়টি সদর থানার পুলিশ ফোর্সের মাধ্যমে অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন তৎক্ষনাৎ পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় অপরাধের বিষয় সুজনকে জিজ্ঞেস করলে, সে তার অপরাধ স্বীকার করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান,সুজনের বিরুদ্ধে মাদক গ্রহণের জন্য নিজ বাসাসহ অন্যান্য জায়গায় চুরি করে মর্মে অভিযোগ রয়েছে। তবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

মাদক সেবন করে মাকে প্রহার – ছেলের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১