ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান Logo মিরপুরে সহিংসতার ঘটনায় ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার Logo কিশোরগঞ্জ-হবিগঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ চান বিএনপি নেতা Logo কিছু লোক ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন

মানিকগঞ্জ দৌলতপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / ১১৮৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ রেজাউল করিম, দৌলতপুর উপজেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ধর্ষণকারী ও তার সহযোগী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণকারী একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র এবং তার সহযোগী বন্ধু পাশের একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে ছাত্র।

রোববার বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই মেয়েটিসহ পঞ্চম শ্রেণিপড়ুয়া বান্ধবীর সঙ্গে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিল। পথ্যিমধ্যে একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তাদেরকে জোর করে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়।

ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়েটিকে সে ধর্ষণ করে এবংবান্ধবীকে পাশের রুমে আটকে রাখে। এই সময়ে ধর্ষণকারীর বন্ধু মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে। এসব ঘটনা কাউকে বললে, ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মেয়েটি বাড়ি ফিরে মা-বাবার কাছে বিষয়টি জানায়। মেয়েটির মা বাদী হয়ে রোববার সকালে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা করেন। ওইদিনই বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ওসি মো. জাকারিয়া হোসেন বলেন, অভিযুক্তদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ক্লিপ সংগ্রহ করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠানো হবে। সেই সাথে ভুক্তভোগীকে পরীক্ষার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস :

মানিকগঞ্জ দৌলতপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২