মানিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ আটক-২
- আপডেট সময় : ০৬:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৯০ বার পড়া হয়েছে
মানিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ আটক-২
মানিকছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পুলিশি পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও সাড়ে ৪শ গ্রাম গাঁজাসহ বিক্রেতা মোঃ আলম (৪০) ও মোঃ হেলাল (৩৫)কে আটক করেছে পুলিশ।
থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার গভীর রাঁতে উপজেলার রহমান নগরস্থ এক দোকানের সামনে ৩৯ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে গেলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর উপ-পরিদর্শক (এসআই) মোঃ এন্তেজারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ মোঃ আলমের (৪০) শরীর তল্লাশি করে ৩৯ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। ধৃত মোঃ আলম দক্ষিণ একসত্যাপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র।
অপরদিকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপ-পরিদর্শক মোঃ আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স গচ্ছাবিল এলাকা থেকে মোঃ হেলাল মিয়া (৩৫)কে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। সে এলাকার আবুল কালাম প্রকাশ বাচ্চু’র পুত্র। পরে পুলিশ ধৃত মোঃ আলম ও মোঃ হেলাল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিম সত্যতা নিশ্চিত করেছেন।























