মানিকছড়িতে চোলাই মদসহ আটক-৩
- আপডেট সময় : ১২:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৮৭ বার পড়া হয়েছে
মানিকছড়িতে চোলাই মদসহ আটক-৩
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ ৩ পাচারকারী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাঁতে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশি অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রের খবরে উপজেলার গচ্ছাবিলস্থ জামতলা এলাকায় গত রাতে অভিযান চালানো হয়।
থানার উপপরিদর্শক মোঃ আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার জিডি নং-৮৮৯ মূলে বিশেষ অভিযানে মিঞোইউ মারমা (৩৫), মাখ্যাই চিং মারমা (৪৩) ও শিশু চন্দ্র চৌধুরী (৪৭)কে ৪০ লিটার চোলাইমদসহ আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ার করা হয়েছে।
মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজই আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।























