ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানিকছড়িতে নবাগত সহকারী কমিশনার’র যোগদান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

মানিকছড়িতে নবাগত সহকারী কমিশনার’র যোগদান

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ  মানিকছড়িতে দীর্ঘ চার মাস পর নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন রুম্পা ঘোষ। রবিবার (১৮ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস রূম্পা ঘোষকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন। পরে বিকালে মানিকছড়িতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করে ইউএনও তামান্না মাহমুদ’র সাথে স্বাক্ষাত করেন। এ সময় ইউএনও তামান্না মাহমুদসহ অত্র দপ্তরে কর্মরত সকলে উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মানিকছড়িতে নতুন যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, পারমিট শাখা) কর্মরত ছিলেন। পরে বদলীজনিত কারণে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। প্রসঙ্গত, ১ এপ্রিল সাবেক সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বদলীজনিত কারণে বিদায় নিলে দীর্ঘ চার মাস উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

[irp]

ট্যাগস :

মানিকছড়িতে নবাগত সহকারী কমিশনার’র যোগদান

আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১