মারা গেছেন কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ী
- আপডেট সময় : ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৬৩ বার পড়া হয়েছে
মারা গেছেন কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ী
আস্থা ডেস্কঃ
মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মুম্বাইয়ের হাসপাতালে সে মারা গেছে। সূত্র-পিটিআই।
গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
একমাত্র সন্তান বাপ্পি লাহিড়ী। তার পিতার নাম অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী। উভয়েই সঙ্গীত জগতের মানুষ।
ছোট বেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি। মা, বাবার কাছেই পান প্রথম গানের তালিম। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তার পর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন। সুর দিয়েছেন। শরীরে প্রচুর সোনার গয়না পরতে ভালবাসতেন। গান গেয়ে পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান। বাপ্পি লাহিড়ী বিজেপিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন।সূত্র- আনন্দবাজার।
[irp]

























