ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে মদের বার ও হোটেলে থেকে আটক শতাধিক নারী-পুরুষ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

মিরপুরে মদের বার ও হোটেলে থেকে আটক শতাধিক নারী-পুরুষ

সাজ্জাদ রায়হানঃ

রাজধানীর মিরপুরে মদের বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে মিরপুর-১ এলাকার বাগদাদ মার্কেটের একটি বার ও পাশের একটি আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে আটক নজরী-পুরুষদেরকে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শাহ আলী থানাতে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের একাধিক থানা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এই রিপোর্টার লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় জানা যায়নি।

এদিকে, সংবাদ সংগ্রহে গেলে থানার প্রবেশ পথে গণমাধ্যমকর্মীরা বাধার মুখে পড়েন। পরে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন মিরপুর জোনের উপ-কমিশনার এস এ এম ফজল ই খুদা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মিরপুরে মদের বার ও হোটেলে থেকে আটক শতাধিক নারী-পুরুষ

আপডেট সময় : ০৬:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬