ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মিশনে যোগ দিতে মালির উদ্যেশে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

News Editor
  • আপডেট সময় : ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • / ১১৬৯ বার পড়া হয়েছে

মিশনে যোগ দিতে মালির উদ্যেশে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মালি মিশনে (United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali- MINUSMA) যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ২০ ডিসেম্বর ২০২০ তারিখ রাতে মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য।

তাদের মধ্যে ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এ. এন. এফ. মারূফ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ)-১ সপ্তম রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামানের নেতৃত্বে ব্যানএফপিইউ-২ তৃতীয় রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মাজহারুল ইসলাম, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) মোঃ তওফিক মাহবুব চৌধুরী এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যগণের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে তাদেরকে বিমান বন্দরে আন্তরিক বিদায় জানান।

উল্লেখ্য, উভয় ইউনিটের অগ্রগামী দলের ১৪০ সদস্য গত ৪ ডিসেম্বর ২০২০ তারিখে মিশন এলাকায় গমন করেছেন। তারা নির্ধারিত কোয়ারেন্টাইন শেষে বর্তমানে মিশনে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন ঃইন্সপেক্টর রাকিবের প্রচেষ্টায় বিকাশের প্রতারণার টাকা উদ্ধার

বাংলাদেশ পুলিশ ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি করেছে।

আপডেট সময় : ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০