মিয়ানমার জাতিসংঘের হুঁশিয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি
- আপডেট সময় : ০৩:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
গণতন্ত্রের দাবিতে আন্দোলনরতদের ওপর সেনাবাহিনীর নিপীড়নের চড়া মুল্য দিতে হবে – জাতিসংঘের এমন হুঁশিয়ারির পর দ্রুত নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। মঙ্গলবার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ্য মিন তুন এক বিবৃতিতে জানান, প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন আয়োজনের পরই ক্ষমতা হস্তান্তর করবে সামরিক সরকার। সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এর আগে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানিয়ে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি জানায় জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র শ্রেনার বার্গেনার বলেন, জনগণের শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীল থাকা উচিৎ। এসময় আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ রাখা অগণতান্ত্রিক চর্চা বলেও সমালোচনা করেন জাতিসংঘের মুখপাত্র।





















