ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

মিয়ানমারে আরও ৫ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / ১০৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আরো পাঁচজনকে হত্যা করেছে সামরিক জান্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে সাড়ে পাঁচ শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করল মিয়ানমারের জান্তা সরকার।

শনিবার দেশটির তিনটি শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াতে ৩ জন, বাগো শহরে একজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর থাতোনে একজন মারা যান পুলিশের গুলিতে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার মোনিওয়া শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকারের পুলিশ বাহিনী। এ সময় তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেও আতঙ্ক ছড়ায়।

এ পর্যন্ত ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকারের পুলিশ বাহিনী, এদের মধ্যে ৪৬ শিশুও রয়েছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আটক করে গত ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।

ট্যাগস :

মিয়ানমারে আরও ৫ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১