ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ টিজার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:নতুন বছরে মুক্তি পাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘কেজিএফ : ২’। সিনেমাটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। পরিচালক ঘোষণা দিয়েছিলেন শুক্রবার ৮ জানুয়ারি সকালে অভিনেতা ইয়াশের জন্মদিন উপলক্ষে রিলিজ করা হবে সিনেমাটির টিজার।

কিন্তু তা না করে নির্ধারিত সময়ের আগেই ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে কেজিএফ: চ্যাপ্টার ২ সিনেমার টিজার প্রকাশ করা হলো। ভক্তদের চাহিদা মেটাতে চমক হিসেবে আগেই এই ছবির টিজারটি অবমুক্ত করা হলো।

বৃহস্পতিবার রাত ১০টায় হাম্বল ফিল্মসের টুইটার অ্যাকাউন্টে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ টিজার প্রকাশ করা হয়।

টুইটারে টিজারের লিংক যুক্ত করে লেখা হয়, একবার একটি প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে! রকিং স্টার ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা।

সুপারস্টার ইয়াশ আর বলিউডের অন্যতম শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত যুগলবন্ধী হয়েছেন এ সিনেমায়। প্রথম পর্ব ‘কেজিএফ-১’ এর ধারাবাহিকতায় এর দ্বিতীয় পর্বও যে বেশ বড় ধামাকাই সৃষ্টি করবে তার ইঙ্গিত অবশ্য দিয়ে রেখেছেন সিনেমাবোদ্ধারা।

২০১৮ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল গ্যাংস্টারদের গল্প নিয়ে তৈরি সিনেমা ‘কেজিএফ-১’। মুক্তির পর থেকে ভারতসহ বিশ্বে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। এর ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। জানালেন আরো বড় ধামাকা আসছে শিগগিরই। তার ভাষায়, কেজিএফ : ২ শুধু ভারত নয়, পুরো বিশ্ব কাঁপাবে।

ট্যাগস :

মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ টিজার

আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১