ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

সাইদুজ্জামান ভুইয়া/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলার কৃষিজমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় অভিযানে ২ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ১হাজার ফুুট পাইপ বিনষ্ট এবং ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উপজেলার বাংগরা (পশ্চিম) ইউনিয়নের ধনপতিখোলা, বাংগরা (পূর্ব) ইউনিয়নের যোগিরখিল এবং শ্রীকাইল ইউনিয়নের শাহগদা, সোনাকান্দা এবং সাহেবনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন বাংগরা থানার ওসি রিয়াজ উদ্দীন চৌধুরী।

উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান সহকারী কমিশনার (ভূমি)। তিনি আরও বলেন, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

ট্যাগস :

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩