ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের কান্নায় কাঁদছেন রাকিব, নিচ্ছেন আইনি ব্যবস্থা

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

মেয়ের কান্নায় কাঁদছেন রাকিব, নিচ্ছেন আইনি ব্যবস্থা

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছিলেন আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। তার স্ত্রী তামিমা তাম্মিকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে এরই মধ্যে। আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্ট থেকে এমনটাই জানা গেছে।
তামিমার আরেক স্বামীর নাম রাকিব। এক ভিডিও সাক্ষাৎকারে তামিমাকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন তিনি। ভালোবাসা জোর করে হয় না উল্লেখ করে রাকিব বলেন, ‘সে যদি একবার বলত, রাকিব আমি তোমার কাছে থাকব। আমি বলতাম, ঠিক আছে তুমি তোমার মতো চলে যাও। একটা বাচ্চা মেয়ে রেখে, বিয়েতে যে ভিডিও করছে সেগুলো তো আপনারা দেখেছেন। কোনো মা কি পারে এভাবে ভিডিও করতে। যার একটা স্বামী আছে, মেয়ে আছে; সে কি এ রকম ভিডিও করতে পারে?
সাক্ষাৎকারে রাকিব জানান, মা চলে যাওয়ায় কান্না করছে তার মেয়ে। মেয়ের কান্নার কথা বলতেই কণ্ঠ ভারী হয়ে যায় রাকিবের।
তামিমা এখনো আপনার স্ত্রী? জানতে চাইলে রাকিব বলেন, ‘আমি এখনো কোনো কাগজ পাইনি। তার মানে সে এখনো আমার স্ত্রী। কোন দেশে আমি বাস করছি, কোথায় আছি। নাসিরও বা কেমন, ক্লিয়ারেন্স না নিয়ে জমজমাটভাবে বিয়ে করছে আরেকজনের স্ত্রীকে।’
আপনার পরবর্তী পদক্ষেপ কী? উত্তরে রাকিব বলেন, ‘আমি আইনজীবী ধরব, আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করব। আমরা কোনো ভুলে পথে যাব না।’
এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে রাকিবের করা একটি সাধারণ ডায়েরির কপি, যা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানায় করেন তিনি। সেখানে রাকিব উল্লেখ করেন, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা বিয়ে করেছেন।

আরো দেখুনঃ

চিত্রনাট্য লেখা হলেই আসবে ‘পিকে টু’

‘মুন্না ভাই’ সিনেমার সিক্যুয়ালের জন্য যখন প্রযোজক বিধু বিনোদ চোপড়ার কাছে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে, তখন আরেক সফল ফ্র্যাঞ্চাইজির খবর এলো। আসছে আমির খান ও রণবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার ‘পিকে’র দ্বিতীয় কিস্তি।

#মেয়ের কান্নায় কাঁদছেন রাকিব, নিচ্ছেন আইনি ব্যবস্থা #মেয়ের কান্নায় কাঁদছেন রাকিব, নিচ্ছেন আইনি ব্যবস্থা

ট্যাগস :

মেয়ের কান্নায় কাঁদছেন রাকিব, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আপডেট সময় : ০৪:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১