শিরোনাম:
যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল
Astha DESK
- আপডেট সময় : ০৪:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল
আহসান হাবিবঃ
বিএনপি কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে দুইটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। উভয় অনুষ্ঠানই অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কনভেনশন সেন্টারে। প্রতিটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কূটনীতিকদের সম্মানার্থে প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ৬ মার্চ শুক্রবার ও আলেম, ওলামা, মশায়েখ ও ইমাম মুয়াজ্জিনদের সম্মানার্থে ৭ মার্চ শনিবার ইফতার মাহফিল অনুষ্টিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ৬ ও ৭ মার্চ যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে কূটনীতিক ও আলেম ওলামাদের সম্মানে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
আস্থা/এম এইচ


















