ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাজধানীতে অ্যাম্বুলেন্সসহ আরও দুই গাড়িতে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

রাজধানীতে অ্যাম্বুলেন্সসহ আরও দুই গাড়িতে আগুন

আস্থা ডেস্কঃ

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে অ্যাম্বুলেন্সসহ আরও দুইটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে সন্ধ্যা ৭টার দিকে শ্যামলী ও ৭ টা ৫ মিনিটের দিকে বারিধারায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এঘটনায কেউ হতাহত হয়নি।

আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়া (মিডিয়া) শাজাহান শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শাজাহান শিকদার জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অপরদিকে, সন্ধ্যায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজের একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

রাজধানীতে অ্যাম্বুলেন্সসহ আরও দুই গাড়িতে আগুন

আপডেট সময় : ১০:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩