ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ১০৮২ বার পড়া হয়েছে

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ মামুন (৩৭) নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাঁতে এ দুর্ঘটনাটি ঘটে। মামুন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মৃত মাঈনুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

উদ্ধারকারী পথচারী রাকিব জানান, মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে মামুন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। গুরতর আহত অবস্থায় পথচারীরা মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাঁত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানাকে অবিহিত করা হয়েছে।

ট্যাগস :

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩