রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত-৩, আহত-৬
- আপডেট সময় : ০২:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১০৮৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত-৩, আহত-৬
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেরার গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৬ জন। আজ সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষ ঘটনা ঘটে।

নিহতরা হলো, নাইমুল ইসলাম (৮০), মেহের আলী (৭০) ও সোহেল রানা (৪৫)। আহতরা হলো, মো. সোলেমান (৫০), মোঃ মনিরুল (৪৫), মোঃ রায়হান (৩৫), রজব (৩১), ইউনুস (২২), মোঃ আমু (২২)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের কথা কাটাকাটির এক উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।























