শিরোনাম:
রাজশাহীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১০৬৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে ট্রেনের ইঞ্জিনে ভ্রমণ করার সময় ছিটকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে।
আজ রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঁঠার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ইঞ্জিনের ওপর বসে ছিলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। সকালে পাঠার মোড়ে ছিটকে তিনি রেলের নিচে পড়ে মারা যান। তার নাম-পরিচয় জানা যায়নি।


























