ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাণীনগরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চার ব্যবসায়ীর টাকা ছিনতাই

Md Elias
  • আপডেট সময় : ১১:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৬১ বার পড়া হয়েছে

রাণীনগরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চার ব্যবসায়ীর টাকা ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে রাস্তা আটকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চার ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই করেছে মুখোশধারী ছিনতাইকারীরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার গুয়াতা-কালীগ্রাম রাস্তার মাঝে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ সময় ছিনতাইকারীদের মারপিটে তিন ব্যবসায়ী আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার ভাটকৈ গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাবলু প্রামানিক, কুবির ও বিমান বৃহস্পতিবার ভোরে কাঁচা মালামাল কেনার জন্য ভটভটি যোগে তিলকপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তারা গুয়াতা-কালীগ্রাম রাস্তার মাঝামাঝি পৌঁছালে ৫-৬ জন মুখোশধারী ব্যক্তি তাদের গাড়িটি আটকে দেন। এরপর মুখোশধারীরা গাড়িতে থাকা ব্যবসায়ীদের দেশীয় অস্ত্র হাসুয়া, কাটারি ও হাতুড়ি ঠেকিয়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নেয়। এ সময় মুখোশধারী ছিনতাইকারীরা তিন ব্যবসায়ীকে ও ভটভটি চালককে বেধম মারপিট করেন। এমত অবস্থায় এক বাদাম ব্যবসায়ী ওই রাস্তা দিয়ে আহসানগঞ্জ হাটে বাদাম কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার গাড়িও আটকে বাদাম ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। তবে ওই বাদাম ব্যবসায়ীর নাম পরিচয় জানা যায়নি।

কাঁচামাল ব্যবসায়ী ভাটকৈ গ্রামের বাবলু জানান, এদিন ভোরে কাঁচামাল কেনার জন্য আমরা তিনজন তিলকপুর হাটে মোকামে যাচ্ছিলাম। গুয়াতা-কালীগ্রাম রাস্তার মাঝে পৌঁছালে ৫-৬ জন মুখোশধারী লোক আমাদের গাড়ি আটকে দেয়। এ সময় মুখোশধারীরা আমাদেরকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার কাছে থাকা সাড়ে ৭ হাজার টাকা ও একটি মোবাইল, কুবিরের কাছ থাকা প্রায় ৯ হাজার টাকা ও একটি মোবাইল এবং বিমানের কাছ থাকা ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা আমাদেরকে বেদম মারপিট করেন। এতে আমরা তিনজন আহত হই। তিনি জানান, আমাদেরকে মারপিট করা অবস্থায় আবাদপুকুরের দিক থেকে একটি গাড়ি আসছিলো। সেই গাড়িও আটকে এক বাদাম ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা ছিনতাই করে নেয় মুখোশধারীরা। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, ঘটনাটি শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[irp]

ট্যাগস :

রাণীনগরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চার ব্যবসায়ীর টাকা ছিনতাই

আপডেট সময় : ১১:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২