ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রামগড় থানার ফেসবুক পেজ হ্যাক, অশ্লীল ১০ ভিডিও প্রচার

Astha DESK
  • আপডেট সময় : ০১:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ১২০৭ বার পড়া হয়েছে

রামগড় থানার ফেসবুক পেজ হ্যাক, অশ্লীল ১০ ভিডিও প্রচার

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পর থেকে একের পর এক ১০ টি অশ্লীল ভিডিও প্রচার হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় হ্যাকের এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পেজটি নিয়ন্ত্রণে নিতে পারেনি পুলিশ।

প্রাথমিক তথ্য পাওয়ার পর ঘেঁটে দেখা যায়, ‘Ramgarh Thana-রামগড় থানা’ এই পেজ থেকে শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে আজ শনিবার (১৮ নভেম্বর) ১ টা ১১ মিনিট পর্যন্ত ১০টি অশ্লীল ভিডিও পোস্ট হয়েছে। তবে এর আগের যে পোস্ট রয়েছে তা গত বছরের ২০ সেপ্টেম্বরের। সেই পোস্টটি ছিল খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির একটি মানবিক কর্মযজ্ঞের পোস্ট।

রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, আমি কয়েকদিন হলো এ থানার দায়িত্ব নিয়েছি। এক বছরের বেশি সময় ধরে অকার্যকর ছিল পেজটি ৷ আজ বিকেল থেকেই পেজটিতে অশ্লীল ভিডিও প্রচার হচ্ছে। এ বিষয়ে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে এবং ক্রিমিনালদের চিহ্নিত করে আটক করা হবে।

ট্যাগস :

রামগড় থানার ফেসবুক পেজ হ্যাক, অশ্লীল ১০ ভিডিও প্রচার

আপডেট সময় : ০১:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩