ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান Logo ডিম, সবজি ও ব্রয়লারের সঙ্গে মাছের বাজারে আগুন Logo নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা Logo রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের Logo সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ Logo বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর Logo চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য Logo ৭৫ দোকান ঘিরে টানাপোড়েন, অনিশ্চয়তায় ৩শ পরিবারের জীবিকা Logo চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা Logo কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা: চট্রগ্রাম থেকে প্রধান আসামি আটক

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আহসান হাবিবঃ

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ( ২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কনফারেন্সের বক্তৃতায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবগুলো পূরণ করবে বিএনপি সরকার। ইতোমধ্যেই গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষককার্ডসহ বিভিন্ন কার্ড সুবিধা দিচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে উল্লেখ করে তিনি জানান, সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় চেষ্টা করছে। পাশাপাশি, নতুন সরকার হিসেবে বিএনপি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, গণতন্ত্র চর্চা এবং লালনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা জারি রাখতে চায় সরকার। এছাড়া, আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার রাখার জন্য বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় : ১১:৫২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬