রিয়াকে গাঁজা সরবরাহ করতেন সারা
- আপডেট সময় : ১০:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১০৬১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য এখন পর্যন্ত অজানা। তার মৃত্যু রহস্য তদন্তে বেরিয়ে আসে, মাদক সেবন করতেন এই অভিনেতা। এরপরই নড়েচড়ে বসে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেপ্তার করা হয় সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। তার জবানবন্দিতে উঠে আসে সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিংসহ কয়েকজন তারকা অভিনেত্রীর নাম।
সম্প্রতি নারকোটিকস কন্ট্রোল ব্যুরোকে দেওয়া রিয়ার জবানবন্দির কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে রিয়া জানিয়েছিলেন, অভিনেত্রী সারা আলী খান নিজে ‘ডুবি’ বানাতেন এবং রিয়াকেও দিতেন। জানা যায়, ডুবি হলো গাঁজা।
রিয়া জবানবন্দিতে বলেন, “সারা তার সঙ্গে গাঁজা রাখতেন। কয়েকবার তার সঙ্গে গাঁজা সেবনও করেছি। তিনি আমাকে গাঁজা সরবরাহ করতেন।”
এই অভিনেত্রী আরও বলেন, “২০১৭ সালের ৬ জুন আমার সঙ্গে সারার ভদকা (অ্যালকোহল) এবং গাঁজা নিয়ে কথা হয়েছিল। তিনি বলেছিলেন আমার বাড়িতে ভদকা এবং গাঁজা নিয়ে আসবেন। যদিও আমি সেদিন তার সঙ্গে কোনো মদ পাইনি।”
জবানবন্দিতে রিয়া আরও উল্লেখ করেছেন, “নেশা কাটানোর প্রতিকার হিসেবে সারা আমাকে মাদকের কথা বলেছিলেন। তিনি একসঙ্গে আইসক্রিম এবং গাঁজা খেতেন। ব্যথা ভুলতে একই জিনিস তিনি আমাকেও নেওয়ার পরামর্শ দেন। যদিও বাস্তবে তা হয়নি।”
গত বছর ১৪ জুন সুশান্তের ফ্ল্যাট থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধা করা হয়। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রিয়া। পরবর্তী সময়ে সুশান্তের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী ২০, ২২, ২৭, ২৯ ধারায় দিল্লিতে মামলা দায়ের হয়।
টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। তার বিরুদ্ধে মাদক ব্যবহার ও সংগ্রহের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। আদালত তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ২৯ সেপ্টেম্বর বোম্বে উচ্চ আদালতে জামিন আবেদন করেন রিয়া। ৭ অক্টোবর তার জামিন মঞ্জুর করেন আদালত। বর্তমানে জামিনে মুক্ত আছেন এই অভিনেত্রী।
জামিনে মুক্ত হয়ে এখন তিনি ফের নতুনভাবে অভিনয় শুরু করতে চান। সেজন্য প্রযোজক-পরিচালকদের নিয়মিত যোগাযোগ করছেন। যদিও এই ঘটনার পর তাকে নিয়ে কেউ কাজ করতে আগ্রহী হচ্ছেন না। তবে হাল ছাড়ার মানুষ নন রিয়া। জানিয়েছেন, চেষ্টা চালিয়ে যাবেন।
[irp]

























