ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

রেল স্টাফদের কর্মবিরতিতে যাত্রীদের ভোগান্তি

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১০৭১ বার পড়া হয়েছে

রেল স্টাফদের কর্মবিরতিতে যাত্রীদের ভোগান্তি

স্টাফ রিপোর্টারঃ

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে স্টেশনে এসে ট্রেন না পেয়ে ফেরত যেতে হয় অনেককে।

রেলস্টেশন সূত্রে জানা যায়, রেলস্টেশন দেশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রেল স্টেশন থেকে প্রতিদিন এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, কাঞ্চন কম্পিউটার এবং দোলনচাঁপা এক্সপ্রেসসহ সকল ট্রেন নিয়মিত যাতায়াত করে। কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে এসব ট্রেন। তবে সোমবার রাতে অনেক ট্রেন দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ঘোষণা ছাড়াই হঠাৎ ট্রেন চলাচল বন্ধে গন্তব্যে পৌছতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

যাত্রী সাইফুল ইসলাম বলেন, আমার রংপুর যাওয়া জরুরি ছিল। কিন্তু এসে শুনলাম রেল ধর্মঘট চলছে। এখন বিআরটিসি বাস অন্য কোনো উপায়ে যেতে হবে।

পঞ্চগড় রেলস্টেশনে স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, আমরা সময়মত স্টেশনে এসেছি। অফিস খুলেছি। আমাদের টিকিট কাউন্টার খোলা রয়েছে। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরাও ট্রেনের টিকিট কাটছে না। পঞ্চগড় থেকে সকালে কোন ট্রেন ছেড়ে যায়নি তবে ঢাকা থেকে রাতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস এবং রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস স্টেশনে পৌঁছেছে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়ার দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছেন রেলওয়ের রানিং স্টাফরা।

গত বুধবার চট্টগ্রামে পুরোনো রেলস্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ট্যাগস :

রেল স্টাফদের কর্মবিরতিতে যাত্রীদের ভোগান্তি

আপডেট সময় : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫