ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রোয়াংছড়িতে বম কার্বারিকে গুলে করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১১:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

রোয়াংছড়িতে বম কার্বারিকে গুলে করে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রামথার পাড়ার কার্বারি (পাড়া প্রধান) থংচুল বম (৭৪)’কে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। তার পেটে গুলির জখমের চিহ্ন রয়েছে। আজ বুধবার (২২ মার্চ/২৩) সকাল ১১টার দিকে রামথার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‌রোয়াংছড়ি সদর থেকে ১৫ কিলোমিটার দূরে দুর্গম রামথারপাড়া এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ গিয়ে থংচুল বম নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরো দু’জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আহতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।

উক্ত ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। কারা এ ঘটিয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

ট্যাগস :

রোয়াংছড়িতে বম কার্বারিকে গুলে করে হত্যা

আপডেট সময় : ১১:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩