লক্ষীছড়িতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
- আপডেট সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১০৫০ বার পড়া হয়েছে
লক্ষীছড়িতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় ১০ কেজি গাঁজাসহ ধুনচাই মারমা (২১) ও সুইচিং মারমা (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইন শৃখ্যালা বাহীনি। আজ বৃহস্পতিবার লক্ষীছড়ি সেনা জোনের মাষ্টারপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা ১০ কেজি প্রক্রিয়াজতকৃত গাঁজা, ৫ লিটার বাংলা মদ এবং নগদ টাকা উদ্ধার করা হয়। লক্ষীছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ পিএসসি. জি বলেন, মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত পাহাড়ি সন্ত্রাসী দল গুলোকে চাঁদা প্রদান করে এলাকা অস্থিতিশীল করার পায়তারা করছে। এ সকল ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ সকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন।
[irp]





















