ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

লক্ষ্মীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামে সানা উল্লাহ (৫৮) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ আগস্ট) সকালে কাজী বাড়ী থেকে তার ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়ে, ছেলেকে বিদেশ পাঠানো এবং পরিবারের ব্যয় বাড়তে থাকায় গত এক বছর ধরে রায়পুরের মীরগঞ্জ বাজারে অবস্থিত বেসরকারি এনজিও সংস্থা প্রজন্ম, রিক ও এসো গড়ি উন্নয়নসহ ১৪টি এনজিও থেকে ঋণ নেন চা সানা উল্লাহ। কয়েকদিন ধরে রিক, প্রজন্ম ও এসো গড়ি উন্নয়নের ম্যানেজার তাদের সংস্থার ঋণ পরিশোধ করার জন্য নানানভাবে চাপ সৃষ্টি করেন সানাউল্লাহসহ তার পরিবারকে। এ ঋণ পরিশোধ নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন মৃত শাহাদাত উল্লাহ ছেলে ও সাগর্দী গ্রামের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও স্থানীয় চা দোকানী মৃত সানা উল্লাহ।

আরও জানান, সোমবার সকালে সানাউল্লাহ তার চা দোকানে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকাল নয়টার দিকে এক ব্যক্তি চা খেতে এসে তাঁর দোকানের শার্টার বন্ধ দেখেন। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বসতঘরের পাশে পুকুর পাড়ে আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সানা উল্যাহ মরদেহ ঝুলতে দেখেন। এলাকাবাসী সকাল ১১ টার দিকে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় এনজিও রিকের ম্যানেজার তরিকুল, এসো গড়ি উন্নয়নের ম্যানেজার সালাউদ্দিন ও প্রজন্মের ম্যানেজার সফিক উদ্দিন বলেন, আমাদের সংস্থা থেকে ঋণ নিয়েছেন চা দোকানী সানা উল্লাহ। কিস্তির টাকা পরিশোধে তাকে ফোন দিয়েছি। কোন চাপ সৃষ্টি করা হয়নি।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগস :

লক্ষ্মীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩