ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

লাদেনের নিহত হওয়ার ব্যাপারে ট্রাম্পের সংশয় প্রকাশ

News Editor
  • আপডেট সময় : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১০৮১ বার পড়া হয়েছে

সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেনের এখনো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট ‘দ্যা হিল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে দাবি করা হয়েছিল, মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি।

‘আমেরিকান এন্টারপ্রাইজ’ সংস্থার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক গ্যারি ডি. শ্মিড এ সম্পর্কে বলেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনি বৈতরণী পার হতে সহায়তা করবে না।’ তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে।

ওসামা বিন লাদেন হয়তো বেঁচে আছে: ডোনাল্ড ট্রাম্প

২০১১ সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও’নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।

সাবেক মার্কিন বিমান বাহিনী ও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেছেন, এটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর টুইট যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে।

কিছুদিন আগেই মার্কিন সেনাদেরকে ‘ব্যর্থ’ ও ‘বোকা’ বলে এক দফা সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জনমত জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বক্তব্য আর বিতর্কিত কার্যকলাপ।

লাদেনের নিহত হওয়ার ব্যাপারে ট্রাম্পের সংশয় প্রকাশ

আপডেট সময় : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০