ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ১১০৫ বার পড়া হয়েছে

লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টারঃ

সারা দেশে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায়সহ সারা দেশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্টন চায়না টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু করে ঢাকা জেলা বিএনপি। ১২.৫৫ মিনিটের দিকে মিছিলটি আরামবাগ মোড়ে পৌঁছালে সেখানে বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ।

পুলিশের বাধার মুখে বিএনপির নেতাকর্মীরা আরামবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলটির নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য বলেছিলেন, ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে। ফেরির বিদ্যুৎ এখন কোথায়? এই সরকার জনগণের অধিকারকে কারাবন্দি করেছে। গোটা দেশকে বন্দিশালা করেছে। এই পরিস্থিতির অবসানের জন্য সব গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ।

দুপুর ১টা ১০ মিনিটের দিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়। পরে আরামবাগ মোড় থেকে বিএনপির কয়েকজন নেতা মতিঝিলের ওয়াপদা ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের দিকে রওনা দেন। দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিএনপির কয়েকজন নেতা এ ভবনের নিচে পৌঁছান। সেখানে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

‘সারা দেশে অসহনীয় লোডশেডিং, বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং এই খাতে নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে’ বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ৬ জুন ঘোষণা করে বিএনপি

ট্যাগস :

লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

আপডেট সময় : ০৪:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩