ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোজ

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোজ

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় গোসল করতে গিয়ে রাজিব ভূঁইয়া (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

আজ বুধবার (২৪ মে) দুপুর ৩টার দিকে লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামে মধুমতি নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ রাজিব স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।

লোহাগড়া পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ৩ টার দিকে মধুমতি নদীতে গোসল করতে যায় রাজিব ও তার বন্ধুরা। এক পর্যায়ে নদীতে সাঁতরে অপর পাড়ে যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছায়।

নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালায় তবে নিখোঁজ স্কুলছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান না পাওয়া যাবে আমাদের উদ্ধার অভিযান চালমান থাকবে।

লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, ফায়ার সার্ভিসের ডুবরিদল, পুলিশ ও এলাকাবাসী মিলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

ট্যাগস :

লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোজ

আপডেট সময় : ১২:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩