ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে মােটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার ০৩ টি চোরাই মোটরসাইকেল ও নগদ ৬৯,০০০ টাকা উদ্ধার

News Editor
  • আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

শরীয়তপুরে মােটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার ০৩ টি চোরাই মোটরসাইকেল ও নগদ ৬৯,০০০ টাকা উদ্ধার

এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা পুলিশের কর্মতৎপরতায় ০৩ টি চোরাই মোটরসাইকেল ও নগদ ৬৯,০০০/- টাকা উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের ০৭ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার মঈনুদ্দিন সরদারকান্দি গ্রামের মোতালেব ঢালীর ছেলে সোহেল ঢালী (২৫), গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামের গিয়াস উদ্দিন দেওয়ানের ছেলে রাসেল দেওয়ান (২৭), মো. পারভেজ আহম্মেদ (২১), রিয়াদ (১৯), লালন সরদার (৩৮), হানিফ মোল্লা (২২) ও হেলাল বকাউল (২১)। এদের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোহেল ঢালী ও রাসেল দেওয়ানকে গ্রেফতার করা হয়।

এই সম্পর্কে অদ্য ১৭/০২/২০২১ খ্রিঃ তারিখ বুধবার শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম।

এ সময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান গত ইং ০৭/০১/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.২৫ ঘটিকার সময় সখিপুর থানাধীন ডিএমখালী ইউনিয়নস্থ মুসলমান কান্দি ব্রিজের সামনে চেক পোস্ট করা কালিন সময় জনৈক মোঃ পারভেজ আহম্মেদ(২১) ও রিয়াদ (১৯) একটি লাল রংয়ের টিভি এস মেট্রো প্লাস ১১০ সিসি মোটর সাইকেল যোগে মাদারীপুর হইতে কুমিল্লা যাওয়ার সময় তাহাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের মোটরসাইকেল থামানোর জন্য বলিলে তাহার দ্রুত মোটরসাইকেল চালাইয়া পালানোর চেষ্টা করিলে সামনে রাস্তায় থাকা সংগীয় ফোর্স মোটরসাইকেলের সামনে দাড়াইয়া গতি রোধ করে।

তখন তাহাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা একএক সময় একএক নাম ঠিকানা প্রকাশ করে ও সন্ধেহজনক কথাবার্তা বলে। তাহাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহারা জানায় তাহারা কুমিল্লা হইতে বিভিন্ন ধরনের মোটরসাইকেল চুরি করিয়া মাদারীপুরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে এবং জিজ্ঞাসাবাদে আরোও জানায় তাহারা কুমিল্লা থেকে একটি ইয়ামাহা মোটরসাইকেল যাহার রেজি নং- কুমিল্লা-হ -১১-৭৭২৯ চুরি করিয়া মাদারীপুরের মোস্তফাপুরের লালন সরদার (৩৮) এর নিকট হইতে ৬৯,০০০/- টাকায় বিক্রয় করিয়া উক্ত চোরাই মোটরসাইকেল বিক্রয়ের টাকাসহ লালন সরদারের নিকট হইতে টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি চোরাই মোটরসাইকেলটি বহন করিয়া নিয়া যাইতেছিল। তখন উক্ত আসামীদ্বয়কে গ্রেফতারসহ চোরাই মোটসাইকেল জব্দ করিয়া সখিপুর থানার মামলা নং- ০৫ তারিখ ০৭/০১/২০২১ ধারা-৪১৩ পেনাল কোড রুজু করে।

আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুরের বিভিন্ন থানা এলাকায় মাদারীপুর সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া আসামী লালন সরদারকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ইয়ামাহা মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আসামী লালন সরদারকে জিজ্ঞাসাবাদে জানায় সে বিভিন্ন চোরাই মোটরসাইকেল মাগুরার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে। আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাতনামা চোরদের সনাক্তের চেষ্টা করিয়া পার্শবর্তী ভেদরগঞ্জ থানা এলাকার সিসি টিভি ফুটেজের স্কীনশর্ট দেখিয়া ০২(দুই)জন চোর ১। সোহেল ঢালী (২৫) পিতা- মোতালেব ঢালী সাং- মইনুদ্দিন সরদার কান্দি থানা- জাজিরা জেলা- শরীয়তপুর, ২। রাসেল দেওয়ান (২৭) পিতা গিয়াসউদ্দিন দেওয়ান সাং- দক্ষিন কোদালপুর, থানা-গোসাইরহাট জেলা- শরীয়তপুরকে সনাক্ত করিয়া তাহাদেরকে সখিপুর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহারা জানায় তাহারা সখিপুরসহ পার্শবর্তী থানা এলাকা হইতে বিভিন্ন ধরনের মোটরসাইকেল চুরি করিয়া মাগুরা এলাকায় বিক্রয় করে।

তাহাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার, শরীয়তপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আমিনুর রহমান ভেদরগঞ্জ সার্কেল, শরীয়তপুর এর নেতৃত্বে একটি চৌকস টিম মাগুরা সদর থানা পুলিশের সহায়তা মাগুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একজন মোটরসাইকেল চোর মোঃ হানিফ মোল্লা (২২) পিতা- মোঃ হাসান ওরফে হান্নান মোল্লা সাং- পারননদুয়ালী থানা+জেলা- মাগুরাকে সহ একটি নীল রংয়ের ১৫০ সিসির পালসার চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান গ্রেফতকৃত চোরচক্রের দুই সদস্য পুলিশকে জানিয়েছেন, তারা মাস্টার কি ব্যবহার করে পাঁচ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল চালু করতে পারে।

গ্রেফতারকৃত হানিফ মোল্লার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের দেওয়ায় তথ্যমতে আরো অজ্ঞাতনামা চোরদের সনাক্তসহ গ্রেফতার ও চোরাই যাওয়া মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আমিনুর রহমান, সখিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান হাওলাদার ও উপপরিদর্শক (এসআই) মোঃ মিরাজ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১