ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে স্ত্রীকে খুন করে ফেইসবুক লাইভে আসে স্বামী

News Editor
  • আপডেট সময় : ০৩:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

শরীয়তপুরে স্ত্রীকে খুন করে ফেইসবুক লাইভে আসে স্বামী

এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যায় পারিবারিক কলহের কারণে মাদকাসক্ত স্বামী কুড়াল দিয়ে কুপিয়ে তার স্ত্রী আমেনা বেগম (৩০)কে হত্যা করে। এতে স্বামী নজরুল ইসলাম মাদবর (৪২) কে গ্রেপ্তার করেছে ডামুড্যা থানা পুলিশ। আমেন বেগম (৩০) উপজেলা ইসলামপুর ইউনিয়নের গঙ্গাসকাঠি গ্রামের মৃত আব্দুল আজিজ মাদবরের ছোট মেয়ে। নজরুল ইসলাম মাদবর (৪২) একই ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের হোসেন আলী মাদবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ বছর ধরে নজরুল সৌদি আরব থেকে দেশে এসেছে। দেশে আসার পর থেকেই বিভিন্ন মাদকের সাথে জড়িয়ে যায়। বিদেশের থাকাকালীন নজরুলের স্ত্রী আমেনা বেগমকে সন্দেহের চোখে দেখত। এ নিয়ে অনেক ঝগড়া হয়। বেশ কয়েকবার রাগ করে আমেনা বাপের বাড়ি চলে যায়। গত একমাস ধরে দুজনের মধ্যে বিভিন্ন ঝামেলা চলে আসছিল। বেশ কয়েকবার আমিনার বড় ভাই কুদ্দুস আলী মিট করে দেয়। কিন্তু আজ সকালে দুজনের মধ্যে অনেক কথাকাটাকাটি হয়।

পরে রুমের দরজা বন্ধ করে নজরুল আমেনাকে ঘরে থাকা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পরে ঘরের দরজা বন্ধ অবস্থায় সে ফেইসবুক লাইভে এসে তার স্ত্রীর মৃতদেহ দেখায় আর গান গাইতে গাইতে বলে “আমার খাইয়া আমার পইরা দুধ দিতে অন্য গাই রে” আমেনার ভাই আমিন মাদবর বলেন, গত এক মাস আগে আমি আমার বোনকে বুঝিয়ে দিয়ে যাই যাতে করে দুজনের মধ্যে আর ঝামেলা না হয়। গতকাল রাতেও এসেছি। আমি আমার বোনকে বাঁচাতে পারলাম না।

নজরুল আমার বোনকে বাঁচতে দিল না। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আলী বলেন, ডামুড্যা থানার ইসলামপুর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে । হত্যাকারী নজরুল ইসলামকে আটক করা হয়েছে । লাশ উদ্ধার করে শরীয়তপুর মর্গে পাঠানো হয়। হত্যার আলামত কুড়াল জব্দ করা হয়।

ট্যাগস :

শরীয়তপুরে স্ত্রীকে খুন করে ফেইসবুক লাইভে আসে স্বামী

আপডেট সময় : ০৩:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১