ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ১১২০ বার পড়া হয়েছে

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের শিবচরে পাট শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে নুর হাবিব মাদবরের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ দুপুরে রান্নার জন্য বাড়ির পাশে একটি পাট ক্ষেতে শাক তুলতে যান। শাক তোলার সময় পাটক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। এদিকে লিপি বেগমের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মেয়ে খুঁজতে গিয়ে লিপি বেগমকে পাট ক্ষেতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা হাসপাতালের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, লিপি বেগম নামের ওই রোগীটির বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। তার স্বজনরা এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ট্যাগস :

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩