ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিএনপি প্রার্থীকে সমর্থন, জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’-হেফাজত আমির Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মী খালাস Logo যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Logo ভোটের দিন দেশে আসতে পারছেন না আনসারী Logo মাগুরায় জামায়াতের ৫ নেতাকর্মী আটক Logo সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ Logo কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—জাহেদ উর রহমান Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী

শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টারঃ

জেলার নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে অপহৃত শিশু আনিকার (৮) মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩ জুলাই) ভোরে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার উপ-পুলিশ কমিশনার নূর আলম বলেন, ঈদ সেলামি দেয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছিল।

তিনি আরো বলেন, গত শনিবার সন্ধ্যায় নওদাপাড়ায় থেকে আনিকাকে অপহরণ করা হয়। এ ঘটনায় সেই রাতেই শিশুটির বাবা থানায় একটি জিডি করেন। এর পর পুলিশ শিশুটিকে উদ্ধারে তদন্তে নামে। তদন্তের পর নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তবে পলাশকে পাওয়া যাচ্ছিল না। এর পর আনিকাকে উদ্ধার ও পলাশকে ধরতে পুলিশের দুইটি টিম কাজ শুরু করে।

নুর আলম বলেন, ভোর ৪ টার দিকে নাটোরের একটি যাত্রী ছাওনি থেকে পলাশকে আটক করে পুলিশ। এর পর পলাশ পুলিশকে জানায় শিশু আনিকাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছে। পরে পলাশকে নিয়ে শিশুটির মরদেহ উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনী পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

আপডেট সময় : ০৬:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩