ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসার ভাঙল নায়িকা মাহিয়া মাহির

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

সংসার ভাঙল নায়িকা মাহিয়া মাহির

বিনোদন ডেস্কঃপাঁচ বছরের মাথায় দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়েছে।

শনিবার দিবাগত রাতে ফেসবুকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমাও চান এ সম্পর্ক ধরে না রাখতে পেরে।

মাহি ফেসবুকে লিখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।

[irp]

রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে মাহি তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সত্যি। তবে অনুরোধ করব নেতিবাচক কিছু না লেখার। আমি চাই পরস্পরের সম্মানবোধটা বাঁচুক।

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির হয় সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয়। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘অগ্নিকন্যা’ মাহি। এবার আর কোনো গুঞ্জন নয়। নায়িকা নিশ্চিত করলেন তার সংসার ভেঙে যাওয়ার খবর।

[irp]

ট্যাগস :

সংসার ভাঙল নায়িকা মাহিয়া মাহির

আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১