ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সবপক্ষকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

সবপক্ষকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্কঃ

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ। এ ঘটনায় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সবপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

বাংলাদেশ সময় শনিবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৮টায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সবপক্ষকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং ভিসা নিষেধাজ্ঞার ক্ষেত্রে এ ধরনের সহিংস ঘটনার বিষয় পর্যালোচনা করার কথাও উল্লেখ করা হয়।

অন্যদিকে, ব্যাপক সংঘর্ষের পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়তে ইসলামী।

ট্যাগস :

সবপক্ষকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১০:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩