সরাইলে বৃদ্ধার আত্মহত্যা
- আপডেট সময় : ০৩:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১০৬৮ বার পড়া হয়েছে
সরাইলে বৃদ্ধার আত্মহত্যা
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গলায় ফাঁস দিয়ে শমলা বেগম (৭৮) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। আজ বুধবার (২৬ জুলাই) সকাল ৮টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সরাইল থানার পুলিশ। সে ওই গ্রামের মৃত তালু হোসেনের স্ত্রী। তার দুই ছেলে সৌদি আরব প্রবাসী।
জানাযায়, শমলা বেগম রাতে এশার নামাজ পড়ে রুমে ঘুমিতে যায়। সকাল ৮টায় বড় সুলেমান তাকে খাবারের জন্য ডাক দিতে গিয়ে দেখেন ফাঁসির দড়িতে ঝুলছে। জীবিত আছেন ভেবে তাকে ফাঁসির দড়ি থেকে খুলে দেখেন সে মারা গেছেন। তিনি পাগলাটে টাইপের রাগী ও জেদি মানুষ ছিলেন। অনেকটা মানসিক রোগীই বলা যায়। যা মন চাইতো তাই করতো। হয়তো পাগলামির বশবর্তী হয়েই একাজ করেছেন।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, শমলা বেগম টিনের ঘরে গলায় ফাঁস দিয়েছে। তিনি অনেকটা মানসিক সমস্যা ছিল। ছেলেরা বিদেশে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।






















