শিরোনাম:
সাংবাদিক নাদিম হত্যার নায়ক চেয়ারম্যান বাবু আটক
Astha DESK
- আপডেট সময় : ১১:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১০৬০ বার পড়া হয়েছে
সাংবাদিক নাদিম হত্যার নায়ক চেয়ারম্যান বাবু আটক
আস্থা ডেস্কঃ
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে কিলিং মিশনের নায়ক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে থেকে তাকে আটক করা হয়। চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ এ ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার (১৬ জুন) রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক পত্রে তাকে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।























