ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শারীরিকভাবে নির্যাতনকারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এবং স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ মে বেলা সাড়ে ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

[irp]

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিককে অবরুদ্ধ করে রেখে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং গণমাধ্যমের উপর হুমকি। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলাম এর নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

এসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও দেন সংগঠনটির সহ–সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এম আর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, অর্থ সম্পাদক তন্ময় ভৌমিক প্রমূখ।

[irp]

ট্যাগস :

সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১