ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

সাংবাদিক সুমনের উপর হামলা: দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১১১৯ বার পড়া হয়েছে

সাংবাদিক সুমনের উপর হামলা: দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি:
রংপুর সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত ।
১৩ এপ্রিল আসামি পক্ষের আইনজীবী গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া ও নজমল হকের জামিন আবেদন করলে তা খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।

গতকাল ১২ এপ্রিল সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার অভিযোগে মামলার এজাহার ভুক্ত আসামি মোঃ সেলিম ও নজমল হককে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানা পুলিশ । তবে এ মামলার প্রধান আসামি জুয়াড়ি মোঃ লিটন মিয়া এখনো পলাতক রয়েছে ।

উল্লেখ্য গত ৮ মার্চ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়ায় সাংবাদিক সুমন মন্ডলের পথ আটকিয়ে তাকে বেধড়ক মারপিট করে মারাত্মক ভাবে আহত করে মোঃ লিটনের নেতৃত্বে সেলিম , মোঃ নজমল হকসহ আরো বেশ কয়েকজন কুখ্যাত জুয়াড়ি ।
তারা শুধু মারপিট করে ক্ষান্ত হয়নি সুমনের কাছে থাকা প্যানাসনিক পি টু মডেলের একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় । এরপর স্থানীয়রা সুমনকে গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায় । হামলার ঐ দিনই সুমন মন্ডল বাদী হয়ে মোঃ লিটন মিয়া, মোঃ নজমল হক ও সেলিম মিয়া সহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করে ।

ট্যাগস :

সাংবাদিক সুমনের উপর হামলা: দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১