সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের
- আপডেট সময় : ০৯:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
শহরের সরকারি কলেজ গেইটের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, “পর্যটন এখানকার অর্থনীতির মূল চালিকাশক্তি। পর্যটন বন্ধ হলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে। কয়েকদিন পর পর এমন অবরোধ কর্মসূচির কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রুত সাজেক পর্যটন কেন্দ্র খুলে দিতে হবে।”
আরও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন প্রমূখ।
জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে ২২ অক্টোবর থেকে সড়ক অবরোধ পালন করছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটি। সাজেকে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আস্থা/এমএইচ



















