শিরোনাম:
সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করলেন এরদোগান
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১১২২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
ফার্স্ট লেডি আমিনা এরদোগানসহ রাজধানী আঙ্কারায় সাধারণ এক নাগরিকের বাড়িতে দাওয়াতে গিয়ে ইফতারে শরীক হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বুধবার তুরস্কে রমজানের দ্বিতীয় দিনে আঙ্কারার মামাক জেলায় ওই সাধারণ নাগরিকের বাড়িতে ইফতার গ্রহণ করেন তিনি।
ইফতারের আগে প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগান তিন সন্তানের ওই পরিবারের দাওয়াতে তাদের বাড়িতে যান। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন।
পরে ইফতারের সময় হলে পরিবারের সদস্যদের সাথে মেঝেতে বসে তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি ইফতার গ্রহণ করেন।





















