ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৭২ বার পড়া হয়েছে

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

আস্থা ডেস্কঃ

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাঁটিয়ে দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি এনআইডিই ব্লক করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে। ফলে এনআইডি যাচাই সংক্রান্ত কোনো সেবা আর তারা পাবেন না।

জানা গেছে, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।

হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা। তারপর তা বাতিলের সিদ্ধান্ত নেয় সংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

২০১৯ সালে হারিছ আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন।

ট্যাগস :

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

আপডেট সময় : ০৩:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪