সাভার আশুলিয়ায় জমি জমা নিয়ে সংঘর্ষে আহত ১৫ জন।
- আপডেট সময় : ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
সাভার আশুলিয়ায় জমি জমা নিয়ে সংঘর্ষে আহত ১৫ জন।
সাভার প্রতিনিধিঃ শনিবার ১৪ আগস্ট সকালে সাভার আশুলিয়া জমি দেখাশুনা করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ইউনিয়নের বাসাইদ এর চিত্রনায়িকা শাবনুরের শুটিং বাড়ির পাশে এ সংঘর্ষ ঘটে।
এলাকাবাসী বলে, বাসাইদ এলাকায় চিত্রনায়িকা শাবনুরের শুটিং বাড়ির পাশে বুলবুল আহমেদ নামে এক ব্যক্তির ২৪ বিঘা জমি আছে। সেই জমি দেখাশুনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় স্থানীয় নাজিম নামের এক ব্যক্তিকে। পরে নানা অনিয়মে নাজিম মিয়াকে জমি দেখা শুনা করার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পাশের আরেক যুবক সাইফুল ইসলামকে দায়িত্ব দেয় জমির মালিক বুলবুল আহমেদ।
এ ঘটনায় রাতে নাজিম ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে উভয় গ্রুপের লোকজনের মাঝে উত্তপ্ত হলে জমির মালিক সকালে ওই জমিতে দুই গ্রুপকে সালিশ বৈঠকে বসার জন্য বলে। এসময় দুই গ্রুপ বৈঠকে বসার আগেই ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় গ্রুপের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার হাসপাতােল ভর্তি করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসীর অভিযোগ, নাজিম মিয়া নামের ওই ব্যক্তি নিজ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তার বিভিন্ন অপকর্মের কেউ প্রতিবাদ করলে তাদেরকে নানা ভাবে হয়রানী করে এলাকাবাসী বলে। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[irp]

















