ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

সাভার ধামরাই ট্রাকে করে হেরোইন পাচার সময় দুইজন আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ১১২৫ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব,সাভার প্রতিনিধি ঢাকাঃ

শুক্রবার ৯ এপ্রিল সকাল ১২টার পর পাথর বোঝাই ট্রাকের ভিতরে বিশেষ চেম্বার তৈরি করে হেরোইন পাচার কালে ধামরাইয়ে দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ২ কোটি টাকা মূল্যের হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বৃহস্পতিবার ৮ এপ্রিল দুপুরে পর ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ি থানার গোগ্রাম উপজেলার আগৌলপুর গ্রামের শ্রী শরেশ এক্কারের ছেলে শ্রী কংশ এক্কার ।

তিনি পেশায় একজন কৃষক। এবং একই এলাকার মৃত সুবোদ এক্কারের ছেলে শ্রী উত্তম কুমার এক্কার । উত্তম পেশায় একজন ড্রাইভার। র‌্যাব-৪, সিপিসি-২ এর লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খান বলে, বৃহস্পতিবার ধামরাই থানাধীন ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৯৫৮ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে হেরোইন এনে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :

সাভার ধামরাই ট্রাকে করে হেরোইন পাচার সময় দুইজন আটক

আপডেট সময় : ০৫:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১