ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সিনেমায় রেকর্ড পারিশ্রমিক দাবি কারিনার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • / ১০৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সাধারণত একটি সিনেমায় অভিনয়ের জন্য ৬ থেকে ৭ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। তবে এবার তিনি নতুন একটি সিনেমার জন্য হাকালেন তার দ্বিগুন টাকা।

জানা গেছে, বাহুবলীখ্যাত গল্পকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ ‘রামায়ণ’ নিয়ে নতুন একটি সিনেমার চিত্রনাট্য লিখেছেন। নাম ‘সীতা’। অলৌকিক দেশাই পরিচালিত এই সিনেমাতে ‘সীতা’ চরিত্রে অভিনয়ের জন্য এমন পারিশ্রমিক হাকিয়েছেন সাইফ আলী খানের স্ত্রী।

এই চরিত্রের জন্য বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের নাম শোনা গিয়েছিল। কিন্তু এখনও চূড়ান্তভাবে কারও নাম প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সবাইকে পেছনে ফেলে কারিনার নাম সবার চেয়ে এগিয়ে রয়েছে। এই সিনেমার জন্যই কারিনা দাবি করেছেন ১২ কোটি রুপি পারিশ্রমিক।

[irp]

জানা যায়, কয়েক মাস আগে কারিনাকে ‘সীতা’র জন্য প্রস্তাব দেন পরিচালক। কারিনা চিত্রনাট্যটি পছন্দও করেছেন। কিন্তু সিনেমাতে কাজের সিদ্ধান্ত জানানোর জন্য মাসখানেক সময় নিয়েছেন এই তারকা। কারণ এখন কারিনার হাতে রয়েছে ‘ভিরে দি ওয়েডিং টু’সহ আরও একটি সিনেমার কাজ। এগুলো শেষ করে তবেই ‘সীতা’র বিষয়ে সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ওম রাউত পরিচালিত এই সিনেমাতে রাম হিসেবে পর্দায় আসছেন ‘বাহুবলি’খ্যাত প্রভাস। এতে লঙ্কাপতি রাবণ হতে যাচ্ছেন সাইফ আলী খান। নির্মাতাসূত্রে জানা গেছে, পৌরাণিক এই সিনেমার দুষ্টু, নিষ্ঠুর ও ভয়ংকর খলনায়ক হিসেবে আসছেন নবাবপুত্র সাইফ।

তবে কারিনার আগে ‘সীতা’ চরিত্রের জন্য কিয়ারা আদভানিরও নাম শোনা গিয়েছিল।

[irp]

ট্যাগস :

সিনেমায় রেকর্ড পারিশ্রমিক দাবি কারিনার

আপডেট সময় : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১