ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিফাতের জামিন নামঞ্জুর

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

সিফাতের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে, এমন দাবির ভিত্তিতে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে অশ্লীল ভাষায় গালাগালি করা ও কটুক্তির অভিযোগে আটক সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫- এর বিচারক মোঃ রাকিবুল ইসলাম সিফাতের জামিন নামঞ্জুর করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি ও রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকের সিদ্দিকুর রহমান বলেন, আটককৃত সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আতাত করে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও সভা করার মদদদাতা। পুলিশ তার বিষয়ে তদন্ত করে এগুলোর প্রমাণও পেয়েছে। বিষয়গুলো আদালকে বুঝানোর পর বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ড আবেদনের সময় শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে জামিন নামঞ্জুর হয়েছে। সিফাতকে আটকের পর পুলিশের বক্তব্য ছিলো, সরকার প্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য গালাগাল করার জন্য আটক করা হয়েছে। কিন্তু পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এতে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বিজ্ঞ আদালতকে সার্বিক বিষয়টি পুরোপুরি বোঝানোর পরও বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সিফাতকে কারাগারে পাঠায় পুলিশ। আগেরদিন রাতে জিএমপির গাছা থানা পুলিশ তাকে আটক করে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সিফাতের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০১:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬