ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে লিজা খাতুন (১৭) নামের এক কলেজছাত্রী ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ১৩জানুয়ারী) বিকেলে উপজেলার পূর্বদেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ভ্যানচালক লুৎফর রহমানের মেয়ে। সে স্থানীয় এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, সে পড়ালেখায় কিছুটা অমনোযোগী ছিল তাই তার মা মাঝে মাঝে তাকে বকাঝকা করতো। ঘটনার দিন সকালে একই ব্যাপারে মা লিজাকে বকা দিলে সে অভিমান করে তাঁর শোয়ার ঘরের ধরনার সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যা করে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক অরূপ ধন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সিরাজগঞ্জে অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৯:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩