ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে গুলিসহ ৪টি রাইফেল উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ সিলেটে বিপুল পরিমাণ গুলিসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) সদস্যরা।

শুক্রবার (৩০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর এএসপি ওবাইন রাখাইন।

[irp]

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জের নুরুল মিয়ার বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২২ বোরের চারটি রাইফেল ও ৪৩০টি গুলি উদ্ধার করে র‍্যাব।

মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযানে অংশ নেন র‍্যাবের এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম ও এএসপি সোমেন মজুমদার। পরে র‍্যাব উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি সাধারণ ডায়রির মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

সিলেটে গুলিসহ ৪টি রাইফেল উদ্ধার

আপডেট সময় : ১১:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১